পুনর্নির্বাচন চাইলেন বোরহানউদ্দিনের পরাজিত প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত পরাজিত মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।সাইদুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা প্রতিটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নিজেদের পক্ষে সিল মেরেছে। এর প্রমাণ ৮ নম্বর কেন্দ্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্র দখলের প্রমাণ পাওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেন।