পুনর্নির্বাচন দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী এম এম এ খায়ের পুনর্নির্বাচন দাবি করেছেন। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী মোর্শেদ মাস্টার ব্যাপক কারচুপি, জালিয়াতি ও প্রশাসনের সহায়তায় মাত্র ৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।