পুনর্নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। সাধারণ সম্পাদক পদে পরাজিত ইলিয়াছ মোল্লা গতকাল এ দাবি করেন। ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনার হাবিবুর রহমান কৌশলে তাঁকে পরাজিত দেখিয়েছেন। গত ৩১ ডিসেম্বর ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ২১ পদে মোট ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে জুবায়ের জাকির ও সাধারণ সম্পাদক পদে গোলাম মো. নাসির নির্বাচিত হন।