প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাতে নির্বাচন কমিশন চিটাগাং মেট্রোপলিটন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ৫৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তি।