প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার এ রহমান মুকুল সভাপতি ও সমকাল-এর সফিকুল আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। সদস্যদের সমঝোতার ভিত্তিতে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে আলতাফ হোসেন, সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আবু সালেক, কোষাধ্যক্ষ পদে এস এ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে সাবিবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুজ্জামান, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক পদে সামসউদ্দিন চৌধুরী কালাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে হাসিবুল করিম এবং সদস্য পদে শহীদুল ইসলাম, হারুন উর রশিদ ও সাইফুল আলম।