পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সপ্তম সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। সম্মেলনে কিংশুক কিঞ্জল সভাপতি ও তমাশ্রী দাস সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। দুই দিনব্যাপী সম্মেলন শেষে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে আয়োজিত সমাবেশ থেকে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সবুজ সেন, সহসাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও সুমন মোড়ল প্রমুখ।