পুনর্নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে মিজানুর রহমানকে দুই বছরের জন্য পুনর্নিয়োগ করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সরকারি আদেশ জারি করে। গত ৩০ জুন তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। একই তারিখে তাঁকে ভারপ্রাপ্ত সচিব থেকে পূর্ণাঙ্গ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। মিজানুর রহমান ১৯৮২ সালে চাকরিতে যোগ দেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। চাকরি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অতীশ দীপঙ্করসহ বিভিন্ন পদক পেয়েছেন তিনি। বিশেষ প্রতিনিধি।