পুনর্বহালের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পুনর্বহালের দাবিতে গতকাল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। একই দাবিতে তাঁরা ইউএনওর মাধ্যমে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। সম্প্রতি শিক্ষা বোর্ড ওই কেন্দ্র সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে স্থানান্তর করে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি