পুনর্বাসনকেন্দ্রে পৌর কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর ফজলুল হককে গ্রেপ্তারের পর মাদক নিরাময়কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে, মাদকদ্রব্য গ্রহণের পর মাতলামি করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর পরিবারের লোকজনের জিম্মায় তাঁকে পুলিশি হেফাজতে বগুড়া শহরের নামাজগড় এলাকার একটি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হক মাস খানেক আগে জাসদ থেকে যুবলীগে যোগ দেন। গত বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ফজলুল হকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে।