পুনর্বাসনকেন্দ্রের সাত কিশোরী খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণরত শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের সাত কিশোরী খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ দুই কিশোরীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং অপর পাঁচ কিশোরীকে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রশিক্ষণকেন্দ্র সূত্র জানায়, রোববার লবুতলা গ্রামে একটি খামার পরিদর্শন শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণকেন্দ্রের হোস্টেলে এসে তারা অসুস্থ হয়ে পড়ে। প্রশিক্ষণার্থীরা একটি খামার পরিদর্শনকালে মিষ্টিজাতীয় খাবার খেয়েছিল।কেন্দ্রের সমাজসেবা কর্মকর্তা রওশান আরা জানান, মাঠ পরিদর্শনে একটি খামারে গিয়ে তারা মিষ্টি খেয়েছিল। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।গোপালগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রশান্ত কুমার বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের যথাযথ চিকিৎসা চলছে।