প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুর্নবাসন চেয়ে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন নগরের জিন্দাবাজার এলাকার মহানগর সংবাদপত্র হকার্স শেডের ১৭ জন ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তাঁরা। এ সময় শফিক আহমদ, জসিম উদ্দিন, হাসু মিয়া, বাবুল আহমদ প্রমুখ সংবাদপত্র ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ১৫ জানুয়ারি সন্ধ্যায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের নিজস্ব জায়গার ওপর নির্মিত হকার্স শেডটি ভেঙে দিয়েছিল। এর পর থেকে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগী পত্রিকা ও বই বিক্রেতারা।