পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের আগে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ‘হুকুম দখল প্রতিরোধ নাগরিক কল্যাণ কমিটি’। একই সঙ্গে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ না করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি তোলেন সদস্যরা।
সমাবেশ শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামকে স্মারকলিপি দেওয়া হয়।