পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে হতাহত ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ঢাকার গাইবান্ধা সমিতি। গতকাল শনিবার সমিতির এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীরা ৬ নভেম্বর সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগ করে। পরদিন তাঁদের বসতভিটায় হামলা চালিয়ে গরু, ছাগল ও জিনিসপত্র লুট করে। বর্তমানে সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। উপার্জন না থাকায় তাঁরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি ও সাঁওতালদের পুনর্বাসনে সরকারের কাছে দাবি করেছে সমিতি। গাইবান্ধা প্রতিনিধি