পুনর্বাসনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাত থেকে হকার উচ্ছেদ বন্ধ এবং তাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় সংগঠনটির নয় সদস্যের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি দেন। এর আগে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে সংগঠনটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাগাতার উচ্ছেদের ফলে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হকাররা। সমাবেশে হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাশেমের সভাপতিত্বে হকার নেতা সেকেন্দার হায়াত, শফিকুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে হকারদের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। একই দাবিতে গতকাল রমনা ভবন চত্বরে পৃথক সমাবেশ করেছে বাংলাদেশ হকার সমন্বয় পরিষদ।
রাজধানী প্রতিবেদক