পুনর্বাসনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন৷ গতকাল সোমবার বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এই সমাবেশ করা হয়৷
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হবে না—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ অথচ তিনি আজ হকারদের কোনো গতি না করেই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন৷ এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হকাররা৷ ডিএসসিসিকে এই সমস্যার সমাধান করতে হবে৷
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আবদুল হাশেমের সভাপতিত্বে উপদেষ্টা সেকেন্দার হায়াত, হজরত আলী প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি