পুনর্বাসনের দাবিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পুনর্বাসনের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মানববন্ধন করেছেন। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের কমপক্ষে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ৭০টি পরিবার নদীভাঙনে সর্বস্ব হারিয়েছেন। এখন তাঁরা প্রায় তিন একর অর্পিত সম্পত্তির ওপর ঘর নির্মাণ করে বাস করছেন। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণের জন্য বর্তমানে সেখান থেকে সরকার তাঁদের উচ্ছেদ করতে চায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই সম্পত্তিতে তাঁদের পুনর্বাসনের দাবি জানান।