পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে ভারতের সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পর ছিটমহলের লোকজনের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রস্তুতি নিতে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সে দেশের প্রধানমন্ত্রীর দপ্তর।

সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের  অধিবেশনেই স্থলসীমান্ত বিলটি পাস করাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হবে। তখন ছিটমহলের যেসব মানুষ ভারতে চলে যেতে চায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্যাকেজ চূড়ান্ত করে ফেলতে বলেছেন মোদি। এ কাজ শুরু করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মোদির দপ্তর।

ডিএনএ ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজের খসড়া নিয়ে আলোচনার জন্য ১১ ডিসেম্বর নয়াদিল্লিতে রাজ্যগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।