পুনর্বিচার কার্যক্রম পিছিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের কার্যক্রম আবারও পিছিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালত। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত এই আদালতের কার্যক্রম চলাকালে প্রধান অভিযুক্ত অমিয় ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই স্থগিতাদেশ দেওয়া হয়। আগামী বছরের ২৫ মার্চ এই মামলার কার্যক্রম আবারও শুরু হবে। খবর বিবিসি বাংলার।
গত বছরের ৬ সেপ্টেম্বর একই আদালত এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। কিন্তু ফেলানীর বাবা নূর ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ২২ সেপ্টেম্বর রায়টি পুনর্বিচারের কার্যক্রম শুরু হয়।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে নিহত হয় কিশোরী ফেলানী।