পুনর্বিন্যাসের প্রশ্নে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বিন্যাসিত পিরোজপুর-২ আসনের গেজেট কেন বাতিল হবে না তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ রুল জারি করেন।
জেলার স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক কাজী শাহীনুল ইসলামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রুল জারি করা হয়।