পুনর্বিবেচনা হবে কি না আদেশ ২১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমসহ শীর্ষস্থানীয় তিন নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচার-সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনা করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার পুনর্বিবেচনার তিনটি আবেদনের শুনানি শেষ হয়। গোলাম আযম, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে এ আবেদন করেছে আসামিপক্ষ।সাঈদীর বিরুদ্ধে নতুন করে যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মামলায় গতকাল যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি সাঈদীর বিরুদ্ধে গঠিত ১৬তম অভিযোগের পক্ষে যুক্তি দেওয়া শেষ করেন। ৩ জানুয়ারি এই মামলা পুনর্বিচারের জন্য আসামিপক্ষের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় আবার যুক্তি উপস্থাপন করতে হবে। সে অনুসারে ১৩ জানুয়ারি রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে।