পুনর্বিবেচনার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে ১২ হাজার শ্রমিক নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের সারাওয়াক প্রদেশের সরকার। খবর বোর্নিও পোেস্টর।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের সময় শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু সারাওয়াক প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক আনা হয়েছিল, তাঁদের দক্ষতা কম এবং তাঁরা বেশি দিন এ খাতে কাজ করেননি। এক সময় তাঁরা নির্মাণসহ অন্যান্য শিল্প খাতে কাজ শুরু করেন।