পুনর্মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুখরিত ঝপিড়ি স্মৃতির জারুলতলা’ শিরোনামে নেচেগেয়ে পুনর্মিলনী উৎসব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। দিনভর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আড্ডা, গান ও ছবি তুলে পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন বিভিন্ন বিভাগের অন্তত দুই শতাধিক সাবেক ছাত্রছাত্রী। দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সংক্ষিপ্ত স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ছাত্রছাত্রী ছাড়াও এতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, প্রক্টর মো. আখতার হোসেন ও হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম