পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব গত শুক্রবার ঢাকার রমনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে৷ চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা এর আয়োজন করে৷ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আসলাম ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, বিচারপতি আবদুর রব, সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, রাজস্ব বোর্ডের সদস্য মাহবুবুর রহমান আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির প্রমুখ এতে অংশ নেন৷ বিজ্ঞপ্তি৷