পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহুরুল ইসলাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৭ ও ১৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলার মধ্য দিয়ে ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীরাও আনন্দে মেতে ওঠেন। কলেজ কর্তৃপক্ষ ও ইসলাম গ্রুপ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয়। বাজিতপুরের ভাগলপুরে স্থাপিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত ১৮টি ব্যাচ এমবিবিএস ডিগ্রি অর্জন করেছে। বিজ্ঞপ্তি