পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। যেকোনো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ও পুনর্মিলনী আয়োজন কমিটির সদস্যসচিব দীপ্তি লাল চৌধুরী জানান, ১৯৪৫ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যারা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছে, তারা নিবন্ধনের মাধ্যমে পুনর্মিলনীতে অংশ নিতে পারবে। স্মৃতিচারণমূলক লেখাসহ নিবন্ধন করা শিক্ষার্থীদের ছবি ও ঠিকানা নিয়ে রঙিন স্মরণিকা প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে, ০১৮১৮-৫৬৮১৪৬, ০১৭১৩-১৮৮৯৮৭ ও ০১৮১৭-০১০০১৮ মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।