পুনর্মিলনী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রছুল্লাবাদ ইউ এ খান উচ্চবিদ্যালয়ের ’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাহেদ চৌধুরী, নবীনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান জাবেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনী উপলক্ষেÿসকালে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়।
বিজ্ঞপ্তি