পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আগামী ১৫ জানুয়ারি রোজ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৫ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ১৯৯২ সাল থেকে রোজ কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে বর্তমান আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে যেসব শিক্ষার্থী অধ্যয়ন করেছে তারা অংশগ্রহণ করতে পারবে। দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকবেন শিক্ষাবিদ ও গুণীজনেরা। অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম চলছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সরাসরি নিবন্ধন ফি দিয়ে নাম তালিকাভুক্ত করা যাবে। প্রয়োজনে ০১৭১৪০৯৩৮৮৩ নম্বরে যোগাযোগ করা যাবে।