পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।