পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বৃহস্পতিবার রোজ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৫ অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনীর আলোচনা পর্ব শুরু হয়। স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমানের সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে ভারতের আসাম রাজ্যের ১৯ সদস্যের একটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।