পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের শ্যামলিমা সমবায় সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুক্রবার স্থানীয় মেঘনা ভিলেজে অনুষ্ঠিত হয়েছে। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় দাউদকান্দির ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।