প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পায়রা ও বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। পরে আলোচনা সভা হয়। এতে কলেজের অধ্যক্ষ মেজর মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। এ সময় কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির প্রথম স্থানকারীদের সম্মাননা দেওয়া হয়।