পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের জগৎপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় বিদ্যালয় মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এ সময় বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য নজির আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম। পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্রয়ের আয়োজন করা হয়।