পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নেহাল উদ্দিন ও নারিশ হ্যাচারি অ্যান্ড পোলট্রির কনসালটেন্ট নুরুল মো. কায়সার। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক হামিদুর রহমান। উদ্বোধনী অধিবেশনের আগে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।