পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর এলাকার কচি কণ্ঠের আসরের ৩৩তম বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজ মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মহিলা আসন-৩-এর সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান প্রমুখ। পরে কৃতী সাবেক শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।