প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণের মেলায় স্মৃতির ভেলায়’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন উপস্থিত ছিলেন।