পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় শত বছরের পুরোনো কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. রেজাউল হক। স্থানীয় সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুনর্মিলনীতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তাঁরা স্কুলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেন। ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।