পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কবিতা সংসদ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা শাখা গতকাল উপজেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, কবিতাপাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করে। পরে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বনপাড়া হাইওয়ে থানা সড়কে মানববন্ধন করা হয়। কবি ও সাংবাদিক এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক নাটোর বার্তার প্রকাশক ও সম্পাদক এবং নাটোর সরকারি রাণী ভবানী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কবিতা সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানিক মজুমদার, সাহিত্য সম্পাদক নিন্দুক বিশ্বাস প্রমুখ।