প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘দেখাদেখির দিন, বলাবলির দিন’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় নতুন কলাভবনের লাউঞ্জে চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ হয়। বেলা তিনটার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শিক্ষক ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সাহাব এনাম খান।