পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ডেন্টাল সার্জনস সোসাইটির পুনর্মিলনী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এ অনুষ্ঠান ডেন্টাল সার্জনদের মিলনমেলায় পরিণত হয়। সেখানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র। অনুষ্ঠানে কেন্দ্রীয় ডেন্টাল সোসাইটির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা জানানো হয়। খুলনা ডেন্টাল সার্জনস সোসাইটির সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মো. সোহেলুল আলম ও উম্মে সায়মা সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম, মহাসচিব হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বিব আহমেদ, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি এ কে এম শরিফুল ইসলাম, খুলনার সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।