পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণা ও আলোচনার মধ্য দিয়ে গতকাল রোববার কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী ইউসুফ হাইস্কুলের ৯৫তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাসেদুল হক। শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ‘ফান টাউন’ পার্কে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতিচারণা অংশ নেন লেখক জহিরুল হক, শিক্ষক আবদুল গফুর, ফজলুল হক, অমল দত্তসহ ওই ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। পরে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বিশেষ সম্মাননা জানানো হয়।