পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজার বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সভাপতি অতুল প্রসাদ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন। এতে মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুর্লভ বিশ্বাস, বাংলাদেশ কাস্টমস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব বোস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।