প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার সকালে মিরপুর মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দী। মিরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি রাধারমণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ সাহা। এ ছাড়া বক্তব্য দেন মিরপুরের ইউএনও মাহবুবুর রহমান, নিলয় কুমার সরকার, কৃষ্ণ কমল বিশ্বাস, সুজন কুমার কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে বিশ্বজিৎ বিশ্বাসকে সভাপতি ও সুখেন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।