প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৪২ বছরের পুরোনো এ শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলছে। কক্সবাজার জেলা পরিষদ ভবন, হোসেন ব্রাদার্স এবং বাজারঘাটার প্রিমিয়ার ব্যাংকের শাখায় নাম নিবন্ধন করা যাবে। অনুষ্ঠান হবে বিদ্যালয় প্রাঙ্গণে। প্রিমিয়ার ব্যাংকে অনলাইনেও নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় তথ্য জানা যাবে ০১৬৭৫৮১১৬১১ ও ০১৬১৫০০৫৩৬৮—এই দুটি মুঠোফোন নম্বরে।