প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণের মাঝে আয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিভাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী এ তথ্য জানান। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আইআরের উদ্যোগে এ পুনর্মিলনী হবে। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আনন্দ শোভাযাত্রা, উন্মুক্ত আড্ডা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আজ রোববার থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত ফেসবুক পাতা https://www. facebook.com/groups/juir.alumni থেকে জানা যাবে।