প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি কলেজের এইচএসসি ২০০০ ব্যাচের প্রথম পুনর্মিলনী আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। অনুষ্ঠানটি হবে চট্টগ্রাম শহরে। অনুষ্ঠানের নিবন্ধন ফি আড়াই হাজার টাকা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ চাইলে স্বামী বা স্ত্রী-সন্তানসহ অংশ নিতে পারবেন। প্রতিজনের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে দিতে হবে। পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা বের করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮১৭৭১৭৫৫৮, ০১৬১১২৬৬৪৬৬ ও ০১৮১৭৭৬৬২৯১ নম্বরে।