প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে গতকাল রোববার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।