প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার ‘প্রথম পুনর্মিলনী-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ ছানোয়ার হোসেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, টেক্সটাইল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও পুনর্মিলনী উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক সুব্রত চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন।
টাঙ্গাইল প্রতিনিধি