প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী গতকাল কুমিল্লায় শুরু হয়েছে। সকাল নয়টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। বিকেলে কোটবাড়ীতে বিজিবির মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। আয়োজক সংগঠনের সভাপতি আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সারোয়ার কমল। পরে এস আই টুটুল ও হৈমন্তী রক্ষিত সংগীত পরিবেশন করেন। আজ রয়েছে পারিবারিক মিলনমেলার অংশ হিসেবে র্যা ফল ড্র ও পুরস্কার বিতরণ।