পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে প্রথমবারের মতো গতকাল ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা আয়োজনে উৎসবমুখর ছিল কলেজের ক্যাম্পাস। সকাল ১০টায় এ উপলক্ষে রাজশাহী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মুয়াররফ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আমির সাদাতের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পীযূষ কান্তি ফৌজদার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত-ই-মওলা খান।