পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। গতকাল চট্টগ্রাম নগরের লেডিস ক্লাবে এ অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুদ্দিন ইলিয়াস, খুলনা হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী ও মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যক্ষ মো. নজির আহমদ।